ঢাকা
logo
প্রকাশিত : September 7, 2025

ফেসবুকে আপত্তিকর ভিডিও: হাটহাজারীতে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে ‘আপত্তিকর ভিডিও’ পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং সংশ্লিষ্ট যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মুবিন এই আদেশ জারি করেন। জানানো হয়, হাটহাজারীর মীরেরহাট থেকে ১১ মাইল এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় আগামীকাল রোববার বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, জশনে জুলুসে অংশ নেওয়া এক যুবক হাটহাজারী বড় মসজিদ লক্ষ্য করে অশোভন অঙ্গভঙ্গি করে একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। ভিডিওটি ছড়িয়ে পড়লে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও কওমি অনুসারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। পরে ফটিকছড়ি থানা–পুলিশ ওই যুবককে আটক করে।

সন্ধ্যার পর দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে ইটপাটকেল ছোড়াছুড়ির অভিযোগ করে। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর হয়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে মাদ্রাসার ভেতরে ফিরে যেতে অনুরোধ করলে তারা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান নেয়। অন্যদিকে সুন্নি জনতা হাটহাজারীর কাচারি সড়কে বিক্ষোভে নামে। উভয় পক্ষ টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram