ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:১১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৫

ভোলায় নিজ ঘরে মাদরাসা শিক্ষক খুন

ভোলায় নিজ বসতঘরে মাওলানা আমিনুল হক নোমানী নামের এক মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ৯ নম্বর ওয়ার্ডের উত্তর চরনোয়াবাদ এলাকায় তার নিজ বাসায় তাকে কুপিয়ে জখম করা হয়।

স্বজনরা জানান, শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী যান বাবার বাড়ি। তাই বাসায় একাই ছিলেন নোমানী। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। এসময় ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি।

তৎক্ষণাৎ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নোমানীকে। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram