ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2025

চবিতে হামলার ঘটনায় দোষী‌দের বিচার দা‌বি ঢা‌বি সাদা দ‌লের

ঢাবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার নিন্দা ও জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল।

এ ঘটনায় অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দা‌বি জা‌নি‌য়ে‌ছে তারা। আজ র‌বিবার সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার সাক্ষ‌রিত এক বিবৃ‌তি‌তে এ দা‌বি জানান তারা।

বিবৃ‌তি‌তে নেতৃবৃন্দ ব‌লেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যদের ওপর যেভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও সহিংস ঘটনা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। আমরা জানতে পারছি যে, স্থানীয় গ্রামবাসীর সঙ্গে পতিত আওয়ামী লীগের লোকজন মিশে গিয়ে ছাত্র-শিক্ষকদের ওপর আক্রমণ চালিয়েছে। আমরা উভয় পক্ষকে সংযত আচরণ ও শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানাই। কেননা, বাংলাদেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশলী করার ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত করার চক্রান্ত পরিলক্ষিত হচ্ছে। তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝির সুযোগ নেবে তৃতীয় পক্ষ। যা কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।

সাদা দলের নেতৃবৃন্দ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে আমাদের সবাইকে সমন্বিতভাবে অস্থিতিশীল পরিবেশ রুখে দিতে হবে। আমরা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অবিলম্বে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনুন। যাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram