ঢাকা
logo
প্রকাশিত : September 1, 2025

হাইকোর্টের আদেশে বাঁকখালী নদীতে উচ্ছেদ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার: হাইকোর্টের নির্দেশে কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করার লক্ষ্যে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে টানা পাঁচ দিনব্যাপী এ অভিযান পরিচালিত হবে।

গত ৩০ আগস্ট কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

হাইকোর্টের সাম্প্রতিক রায়ের আলোকে গৃহীত এই সিদ্ধান্ত অনুযায়ী ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে।

উচ্ছেদ অভিযানে বাঁকখালী নদীর তীরভূমি ও নদীগর্ভ দখল করে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। পাশাপাশি নদী ভরাটের মাটি ও অবৈধ ভরাট অপসারণের মাধ্যমে নদীর প্রাকৃতিক গতিপ্রবাহ ফিরিয়ে আনা হবে।

অভিযান কার্যক্রম পরিচালনায় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড ও নৌ-পুলিশের পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram