ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

তিতাসে পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে মো: হুমায়ুন কবির সরকার নামে এক পল্লী চিকিৎসককে ১ লাখ টকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগষ্ট) বিকেলে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে অবস্থিত সরকার ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকৎসক মো: হুমায়ুন কবির সরকার কোন ধরনের সার্টিফিকেট ছাড়া 'ডাক্তার' লিখে দীর্ঘদিন থেকে রোগী দেখা ও নিয়ম বহির্ভূতভাবে রোগীদের এ্যান্টিবায়োটিক লিখে আসছিলেন। এমন অনিয়মের অভিযোগে রবিবার বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলমগীরসহ অভিযানে তিতাস থানার পুলিশ ফোর্স ও আনসার উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, পল্লী চিকিৎসক হয়ে ডাক্তার লিখে দীর্ঘদিন থেকে রোগী দেখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram