ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম খায়ের উদ্দিন ডালিম (৩০)। শনিবার (৩০ আগস্ট) রাত ১১ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ডালিম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলোকদিয়া গ্রামের রেয়ান উদ্দিন ভূঁইয়ার ছেলে। তার বারইয়ারহাট পৌরবাজারের কামার গলিতে পাওয়ার ইলেক্টনিক্স নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

জানা গেছে, ডালিম প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট ব্রিজ এলাকায় পৌঁছলে অজ্ঞাত গাড়ি চাপায় গুরুতর আহত হন ডালিম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘খায়ের উদ্দিন ডালিমের মরদেহ উদ্ধার করে পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাত গাড়ির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram