ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীরা। শনিবার (৩১ আগস্ট) রাতে ক্যাম্পাসের একাডেমিক ভবন-১ এবং রোববার সকালে একাডেমিক ভবন-২ এ তালা লাগিয়ে শিক্ষার্থীরা এই আন্দোলনের ঘোষণা দেন।

অ্যানিমেল হাজবেন্ড্রি এবং ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। রোববার সকাল থেকেই তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে প্রশাসনের প্রতি দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, “দেশের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি সায়েন্স ও অ্যানিমেল হাজবেন্ড্রি মিলিয়ে কম্বাইন্ড ডিগ্রি দেওয়া হয়। এতে দুটি পদে আবেদন করার সুযোগ থাকে। কিন্তু পবিপ্রবির বরিশাল বাবুগঞ্জ ক্যাম্পাসে শুধুমাত্র একক ডিগ্রি দেওয়া হয়, যার ফলে আমরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছি।”

চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি বলেন, “আমাদের আন্দোলনের প্রেক্ষিতে ১০ দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি, এমনকি একাডেমিক কাউন্সিলও গঠন করা হয়নি। তাই আমরা বাধ্য হয়ে ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছি।” তিনি জানান, একাডেমিক কাউন্সিল গঠিত না হওয়া পর্যন্ত বরিশাল ক্যাম্পাস এই কর্মসূচির আওতায় থাকবে।

সমাবেশে আরও বক্তব্য দেন আবুবকর সিদ্দিক, তাহসিন হোসাইন, মাহমুদুল হাসান তানভির, অর্জুন দাস ও সীমান্তসহ একাধিক শিক্ষার্থী।

বিষয়টি জানতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী আজগর-এর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে যোগাযোগের জন্য অনুরোধ করেন।

শিক্ষার্থীরা দ্রুত কার্যকর সিদ্ধান্ত ও প্রশাসনের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram