ঢাকা
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৪
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৫

বিএনপির সাবেক এমপির উপর হামলায় সাত আসামির জামিন নামঞ্জুর

জহিরুল হক, বরগুনা: বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো: নুরুল ইসলাম মনির উপর হামলা ও গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ মামলায় সাতজন আওয়ামী লীগের নেতা কর্মীর জামিন আবেদন বাতিল করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রোববার সকালে বরগুনার জেলা ও দায়রা জজ মো: সাইফুর রহমান এ আদেশ দেন।

আসামিরা হলো, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামের আওয়ামী লীগের নেতা কর্মী লাভু মিয়া ওরফে মোঃ জাকির হোসেন লাভু, গোলাম মাওলা মিলন, মারজান আবদুল্লা আল মারজান, জাকারিয়া সুমন, মোঃ নিজাম উদ্দিন তালুকদার, কিবরিয়া ও মোঃ খলিল। এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পিপি মো: জসিম উদ্দিন।

জানা যায়, পাথরঘাটা উপজেলার বিএনপি কর্মী সোলায়মান বাদি হয়ে পাথরঘাটা থানায় আওয়ামী লীগের ১০৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে ২০২৪ সালের ৪ অক্টোবর অভিযোগ করেন। বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি তার পূর্ব ঘোষিত পাথরঘাটায় সভা করার জন্য ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাড়িবহর নিয়ে ঢাকা থেকে পাথরঘাটা যাচ্ছিলেন। ওইদিন বিকাল অনুমান সাড়ে ৩ টায় গাড়ি বহর নিয়ে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সিএন্ডবি বাজারে পৌছলে ওই সময়ের বরগুনা-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে আওয়ামী লীগের ১০৫ জন নেতাকর্মী অজ্ঞাত আরও দুইশত কর্মীরা আলহাজ্ব নুরুল ইসলাম মনির উপর অতর্কিত হামলা করে। এতে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন। তার গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ওই সময় আলহাজ্ব নুরুল ইসলাম মনি গুরুতর আহত হন।

ওই আসামঈরা হাইকোর্ট থেকে চলতি বছরের ২৮ মে ৮ সপ্তাহের অগ্রীম জামিন পায়। জামিনের মেয়াদ শেষ দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নাকজ করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামিদের আইনজীবী মো: নাসির উদ্দিন সোহাগ বলেন, আমার মক্কেল আবার হাইকোর্টে জামিনের আবেদন করবেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram