ঢাকা
logo
প্রকাশিত : August 31, 2025

নিহত অলির কন্যা সাদিয়া’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন তারেক রহমান

পুলিশের গুলিতে নিহত সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার কাশিমারি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া সুলতানা’র বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

আজ রবিবার (৩১ আগস্ট, ২০২৫) দুপুরে মরহুম অলিউল্লাহ মোল্লা অলির দ্বিতীয় কন্যা সাদিয়া’র বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে মরহুম অলির কন্যা ও নতুন জামাতার জন্য উপহার সামগ্রী এবং বিয়ের অনুষ্ঠানের জন্য বিশেষ আর্থিক সহায়তা তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

সাদিয়া সুলতানা’র বিয়ের অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ মনিরুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ১ম যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, শ্যামনগর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক সোলাইমান কবির, পৌর বিএনপি’র সাবেক আহবায়ক শেখ লিয়াকত আলী বাবু, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরজাহান পারভীন ঝর্না, সাতক্ষীরা জেলা যুবদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এস. আই. আশাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালের ১০ জুলাই পুলিশের গুলিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন বিএনপি নেতা অলিউল্লাহ মোল্লা অলি। গত ২০২৪ সালেও মরহুম অলির বড় কন্যা নাঈমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতার দায়িত্ব নিয়েছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram