

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫নং আমিলাইষ ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ডের কুড়ালিয়া খাল (স্থানীয়ভাবে হিলমিলি খাল) পুনঃখননের কারণে রাস্তাঘাট ও বসতবাড়ি ভেঙে যাওয়ার এলাকাবাসী মানববন্ধন করেছে।
শনিবার(৩০ আগস্ট) বিকালে খালের পাশের প্রধান সড়কে শতাধিক মানুষ অংশ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা অভিযোগ করেন, পুনঃখননের সময় খালের দুই পাশে কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকায় স্থানীয়দের বসতবাড়ি ও রাস্তাঘাট ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
মানববন্ধনে তারা বলেন, “খাল খনন আমরা চাই, কিন্তু মানুষের ঘরবাড়ি ও রাস্তা ধ্বংস করে নয়। অবিলম্বে খালের দুই পাশে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, সুইস গেইট স্থাপনসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।”
