ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:২৬
logo
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৫

গোসল করতে গিয়ে পদ্মায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে আকাশ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকাশ ওই গ্রামের শাহীন আলীর ছেলে ও লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মার পাড়ে ফুটবল খেলছিল আকাশ। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এসময় মুহূর্তের মধ্যে পানিতে তলিয়ে যায় আকাশ। পরে নদীতে মাছ ধরতে থাকা কয়েকজন জেলে তাকে উদ্ধার করে। তবে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram