ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৪
logo
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৫

দীঘিনালা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলার থানা চত্বরে ‘বৈঠক’ এ ‘ওপেন হাউজ ডে’ আয়োজন করে দীঘিনালা থানা পুলিশ।

‘ওপেন হাউজ ডে’— উপলক্ষে সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, চোরাচালান এবং সন্ত্রাসবিরোধী ও পুলিশের নানান জনমুখি কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া সভায় সভাপতিত্ব করেন। এ সময় তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য পুলিশিংয়ের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘পুলিশ জনগণের সেবক হিসেবে কাজ করছে এবং জনগণের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। আমরা আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও সন্ত্রাস দমন এবং চোরাচালন প্রতিরোধে নিরলসভাবে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে, যাতে সবাই স্বস্তি ও নিরাপত্তায় থাকতে পারে।’

অন্যদিকে, দীঘিনালা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সাংবাদিক সোহানুর রহমান ও সাংবাদিক প্রবীর সুমন উপস্থিত থেকে তাদের বক্তব্যে বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রশংসা করা হলেও তাদের আরও জনবান্ধব হতে হবে। পুলিশকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে, যাতে নিরীহ জনগণ কোনো ধরনের ক্ষতির শিকার না হয়।’

এ সময় দীঘিনালা থানার সেকেন্ড অফিসার রাজিব শেখ, সাব-ইন্সপেক্টর (এসআই) হারুন অর রশিদ, সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিমসহ স্থানীয় সুবিধাভোগী, সুশীল সমাজের প্রতিনিধি এবং কমিউনিটি পুলিশ সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক নেতৃবৃন্দ, এবং কমিউনিটি পুলিশের নেতারা উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram