ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2025

ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে

মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে চৌরাস্তা সেন্ট্রাল কমিউনিটি সেন্টার হল রুমে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার বিএনপির আয়োজনে বেগমগঞ্জ উপজেলা বিএনপির ৫৪ সদস্য আহবায়ক কমিটির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস এর সভাপতিত্বে বেগমগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মাহফুজুল হক আবেদ ও চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো।

প্রধান বক্তা হিসেবে ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও নোয়াখালী বারের সাবেক সভাপতি, আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এডভোকেট এ.বি.এম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন প্রমুখ।

অনুষ্ঠানে নেতাকর্মীরা বক্তব্যে বলেন, সাংগঠনিক রাজনীতিকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই, পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হবে। বিএনপির আহবায়ক কমিটির পরিচিত সভা কমিটির লক্ষ্য ঠিক করে বিগত সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে যারা সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন, তাদের প্রাধান্য দিয়ে যোগ্যতার ভিত্তিতে কমিটিগুলো করা হয়েছে। এইছাড়াও ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মিথ্যা লেখালেখি করছেন তাদেরকেও কড়া হুশিয়ারি দেন নেতাকর্মীরা। যারা বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জন্য উপস্থিত সকলের মতামত নেওয়া হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram