ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৩
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

কুমিল্লায় বিদেশ থেকে ছুটিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আবুল হাসান

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: দীর্ঘ ১৫ বছর পর বিদেশ থেকে ছুটিতে দেশে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আবুল হাসান ওরফে বুতা মিয়া (৫০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লইপুরা গ্রামের মৃত কালম সিদ্দিকের ছেলে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে সদর দক্ষিণ উপজেলার মল্লিকা পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির লরি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল হাসান দোকানে রংয়ের কিছু সরঞ্জাম কিনতে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

জানা গেছে, আবুল হাসান দীর্ঘ ১৫ বছর ধরে বিদেশে কর্মরত ছিলেন এবং সম্প্রতি তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।

ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে এবং ঘাতক লরিটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা করা হচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ইউএনও রুবাইয়া খানম জানান, নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram