ঢাকা
২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৫১
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

গফরগাঁওয়ে মাছ শিকার করতে গিয়ে যুবকের মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি: ‎ময়মনসিংহের গফরগাঁওয়ে নদীতে মাছ শিকার করতে গিয়ে পানিতে তলিয়ে রাকিব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার যশরা ইউনিয়নের তাল এলাকায় শীলা নদীতে এই ঘটনা ঘটে।

নিহত রাকিব মিয়া (২০) ওই এলাকার মৃত আতাহার আলির ছেলে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার আরেক যুবকের সাথে সকালে শিলা নদীতে মাছ ধরতে যায় রাকিব। নদীতে নামার কিছুক্ষণ পর তাকে পানিতে ডুবে যেতে দেখে আশপাশের লোকজন চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর এলাবাসী নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram