ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৫৩
logo
প্রকাশিত : আগস্ট ২৮, ২০২৫

সহকারী প্রকৌশলীকে হত্যার হুমকি, আইইবি রংপুর মানববন্ধন

রংপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসিতে কর্মরত সহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামানকে হত্যার হুমকির ঘটনায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।

আজ সকালে রংপুর নগরীর বাবুখা আইইবি রংপুর অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আইইবি কেন্দ্রের হলরুমে সংবাদ সম্মেলন করেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে রংপুরে কর্মরত সকল প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

এসময় আইইবি রংপুর কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: সাকিউল আলম বলেন, গত ২৫ আগস্ট নেসকো রংপুর কার্যালয়ে দায়িত্ব পালনকালে সহকারী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামানকে ডিপ্লোমাধারী একটি সন্ত্রাসী মহল পরিকল্পিতভাবে লাঞ্ছিত করে এবং জবাই করে হত্যার হুমকি দেয়। এ সময় প্রায় ২০-২৫ জন নেসকো/বিউবো’র ডিপ্লোমা প্রকৌশলী সমিতির (ডিপ্রকৌস) নেতাকর্মী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং দীর্ঘসময় মানসিকভাবে হেনস্তা করে বলে অভিযোগ করা হয়। নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

তিনি আরো জানায়, ঘটনার পরপরই অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি নিয়ে ডিপ্লোমাধারী বিভিন্ন মহল মিথ্যাচার করছে। অথচ ঘটনাটির দুইদিন অতিবাহিত হলেও নেসকো কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ বা বিবৃতি পাওয়া যায়নি।

এসময় মানববন্ধনে ও সংবাদ সম্মেলনে তারা দাবী রাখেন, জবাই করে হত্যার হুমকিদাতা এম এস সরওয়ার জাহান সাঈদীসহ ঘটনাস্থলে উপস্থিত সংশ্লিষ্ট সকলকে দ্রুত গ্রেফতার করতে হবে। অভিযুক্তদের নেসকো থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। সংশ্লিষ্ট পেশাজীবী সংগঠনগুলো থেকে তাদের সদস্যপদ বাতিল করতে হবে। প্রকৌশলীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram