ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2025

চট্টগ্রামের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালীর সাইফুল ইসলাম

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম। জুলাই/২০২৫ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

জুলাই মাসে তাঁর নেতৃত্বে বাঁশখালী থানা ৩২টি মামলা ও ১৮২টি অভিযোগ নিষ্পত্তি, ১৯৪টি ওয়ারেন্ট বাস্তবায়ন, ২৮ আসামি গ্রেফতার এবং ৪১ হাজার ইয়াবা, মদ ও মোবাইল জব্দসহ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে। এছাড়া এক অপহৃত ভিকটিম উদ্ধার ও আইন-শৃঙ্খলা রক্ষায়ও বিশেষ ভূমিকা রাখে।

একই অনুষ্ঠানে এসআই জামাল হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এসআই রুবেল চন্দ্র সিংহ শ্রেষ্ঠ মামলা তদন্তকারী অফিসার নির্বাচিত হন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি সাইফুল ইসলাম বলেন—"এ সম্মান শুধু আমার নয়, পুরো বাঁশখালী থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি পুলিশ সুপার মহোদয়ের কাছে কৃতজ্ঞ। একইসঙ্গে বাঁশখালীর সাধারণ জনগণকেও ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাদের পাশে থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে যাচ্ছেন। ভবিষ্যতেও দায়িত্ব পালনে আমরা আরও আন্তরিকভাবে কাজ করব।”

উল্লেখ্য, গত মে মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram