ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৫৬
logo
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় ভেসে আসা ভারতীয় নাগরিকের মরদেহ দু'দিন পর হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় উদ্ধার হওয়া ভারতীয় এক নাগরিকের মরদেহ দু'দিন পর হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত দিয়ে ওই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দু' দেশের পুলিশ, বিএসএফ সদস্যসহ বিজিবি উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান। মারা যাওয়া ভারতীয় নাগরিকের নাম হিরো মন্ডল। তার বয়স ২৬ বছর। তিনি ভারতের মালদা জেলার সুজাপুরের কালাচাঁদ মণ্ডলের ছেলে।

এ বিষয়ে গোদাগাড়ি নৌ-পুলিশের ওসি তৌহিদুর রহমান বলেন, হিরো মন্ডল পেশায় একজন জেলে। গত ২৩ আগষ্ট মাছ ধরতে গিয়ে গঙ্গা নদীতে ডুবে নিখোঁজ হন। সেখান থেকে স্রোতে ভাসতে ভাসতে গত সোমবার (২৫ আগষ্ট) পদ্মা নদীতে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে নৌ-পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে জেলা হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও জানান, এ নিয়ে বৈশবনগর থানায় নিখোঁজ ডায়েরী করেন তার পরিবারের সদস্যরা। ভারতীয় ওই নাগরিকের পরিচয় শনাক্তের পরই বুধবার দুপুরে শিবগঞ্জের শিংনগর সীমান্ত এলাকা দিয়ে ওই ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হয়।

এ সময় ভারতের বৈশবনগর থানা পুলিশ, বিএসএফ সদস্যসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন বলেও জানান ওসি।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram