ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

দাউদকান্দিতে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগ নিরসনে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারের ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকানপাট, হকারদের স্থাপনা এবং সড়কের ওপর রাখা বিভিন্ন সামগ্রী অপসারণ করা হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে ইজারাদার ও ব্যবসায়ীদের সতর্কবার্তা প্রদান করা হয়। পাশাপাশি নির্ধারিত স্থানে দোকান বসানোর নির্দেশনা দেন ইউএনও।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়শা আক্তার, দাউদকান্দি মডেল থানার পুলিশ সদস্য, বাজার পরিচালনা কমিটি এবং স্বেচ্ছাসেবী সংগঠন ধানসিঁড়ির সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, “সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালিত হয়েছে। বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram