ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

বদলগাছীতে মদের আস্তানায় সেনাবাহিনীর হানা, চোলাই মদসহ একজন আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সেনা অভিযানে চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল-উপকরণ উদ্ধারসহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের কাষ্টগাড়ী চোলাই মদ পট্টিতে অভিযান চালিয়ে ৫ বোতল অবৈধ চোলাই মদ, ২ প্যাকেট ইষ্ট, ৫ ড্রাম কাঁচামালসহ উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় এক মাদক ব্যবসায়ীর স্ত্রী সেনাসদস্যদের তাড়াতে নাগিনী রূপধারণের অভিনব চেষ্টা করে।

আটককৃত ব্যক্তি মথুরাপুর ইউপির কাষ্টগাড়ী গ্রামের রবি দাশের ছেলে কার্তিক চন্দ্র।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে দেশীয় মদ তৈরির প্রস্তুতকৃত উপকরণসহ চোলাই মদ জব্দ করা হয়। সেই সঙ্গে একজনকে প্রাথমিকভাবে আটক করা হয়। আটকৃত ব্যক্তি মদ সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে আটক ব্যক্তিকে ও জব্দকৃতমদ বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অবৈধ মদ ধ্বংস এবং আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram