ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে সাতক্ষীরায় নেক্সাস ফেস্ট-২০২৫ এর উদ্বোধন

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে, অ্যাকশনএইড বাংলাদেশের উদ্যোগে ও সিডো সংস্থার আয়োজনে সাতক্ষীরায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী নেক্সাস ফেস্ট। বুধবার (২৭ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমিতে এই উৎসবের উদ্বোধন করা হয়।

স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা এই উৎসবে একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাস, ফায়ার সার্ভিস সাতক্ষীরার উপ-পরিচালক দেওয়ান সোহেল রানা, মহিলা বিষয়ক অধিদপ্তরে সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুল ইসলাম, জে ডি এফ সাতক্ষীরার সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সনাক এর সাবেক সভাপতি হেনরি সরদার।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাকশন এড এর প্রতিনিধি সিনিয়র অফিসার আফসানা হেলাল, সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান (তহিদ), সাতক্ষীরা জেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের নেতৃবৃন্দ। এই উৎসবের মূল লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করা। একই সাথে, ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠা করা এবং উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা।

উৎসবের অন্যতম আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ইন্টারেক্টিভ প্রদর্শনী, যেখানে স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান তুলে ধরা হয়েছে। এছাড়াও, তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

দুই দিনব্যাপী এই উৎসবে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হচ্ছে। সামাজিক সংহতি বৃদ্ধির জন্য র‍্যালি, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। এর পাশাপাশি থাকছে ফুটবল রেস, সাইকেল রেস এবং বাবা-মেয়ের খেলার মতো নানা ধরনের খেলাধুলা। আয়োজকরা আশা করছেন, 'নেক্সাস ফেস্ট ২০২৫' জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ও টেকসই সমাধানের পথ খুলে দেবে। অ্যাকশনএইড বাংলাদেশের এ৪টি (রূপান্তরের জন্য পদক্ষেপ) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এই উৎসব তরুণ নেতৃত্বকে উৎসাহিত করে জলবায়ু সহনশীলতা, শান্তি এবং টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন শেষে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তরুণ ও তৃণমূল জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে স্থানীয় ও জাতীয় নীতি নির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত করার লক্ষ্য মেলায় স্থান পাওয়া ১১টি স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram