

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার চুনারুঘাট থেকে ৫৪ কেজি গাঁজাসহ মোঃ মকবুল হোসেন (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর গ্রামের মৃত সোনাফর আলী।
বুধবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১০টায় র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৫৪ কেজি গাঁজাসহ মোঃ মকবুল হোসেন গ্রেপ্তার হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
