ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

তিতাসে প্রাতিষ্ঠানিক পুকুর ও উম্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা মৎস দপ্তরের আয়োজনে রাজস্ব বাজেটের আওতায় উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, মৎস কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খাজা মাইনউদ্দীন, পরিসংখ্যান অফিসার শারমিন আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী পারভীন ও সমাজসেবা অফিসার রহিস উদ্দিনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন উপজেলা পরিষদের পুকুর, তিতাস ও কাঁঠালি নদীসহ উন্মুক্ত জলাশয়ে ২৮৯ কেজি রুই, কাতলা, মৃগেলসহ দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram