ঢাকা
logo
প্রকাশিত : August 27, 2025

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুই বেকারিকে অর্থদন্ড

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই বেকারিকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট, ২০২৫) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, রসুলপুর বেকারিকে মোড়কের গায়ে মূল্য না রাখার কারণে ১০ হাজার টাকা এবং মেহেদী বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী এহসানুল হক শিপন জানান, ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram