ঢাকা
logo
প্রকাশিত : August 26, 2025

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার নগর কয়েনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ভ্যানযাত্রীর নাম আতিকুর রহমান (৪৫)। সে উপজেলার নগর বড়দেহা গ্রামের মৃত মঞ্জিল সরদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার ইসমাইল হোসেন জানান, মহাসড়কের পাশে ভ্যানটি দাঁড়ানো ছিলো। এসময় নাটোর থেকে পাবনাগামী সৌরভ পরিবহনের একটি ভ্যানযাত্রী বাস অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী সড়কের উপর ছিটকে পড়লে মাথায় গুরুতর জখমপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় পুলিশ পাবনার দাশুরিয়া থেকে বাসটিকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram