

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’র নড়াইল জেলা শাখা’র উদ্যোগে ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ আগষ্ট) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’র নড়াইল জেলা শাখা’র আহবায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ভুঁইয়া, সদস্য সচিব আশিক এলাহী, আইডিইবি’র নড়াইল জেলা শাখা’র ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম প্রমুখ।
এ সময় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ’র নড়াইল জেলা শাখা’র আহবায়ক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান ভুঁইয়া বলেন, সম্মানিত বিএসসি ইঞ্জিনিয়াররা সব সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে বৈষম্যের দৃষ্টিতে দেখেন, তাদের এ দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। সেই সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকেই শুধুমাত্র ১০ম গ্রেডে চাকুরী দিতে হবে এবং এদের মধ্য থেকে শতকরা ৫০ জনকে ৯ম গ্রেডে পদোন্নতি দিতে হবে। তিনি এ দু’টি দাবি সহ ৭ দফা দাবি বাস্তাবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
