ঢাকা
logo
প্রকাশিত : August 25, 2025

ফটিকছড়িতে টিসিবির বিক্রয় নিষিদ্ধ তেল জব্দ, ব্যবসায়ী আটক

মো. এমরান হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে অভিযান চালিয়ে মেসার্স কামাল স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম থেকে বিক্রয় নিষিদ্ধ টিসিবির ১ হাজার ২০লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আটক করা হয়েছে ওই প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইকবালকে।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স কামাল স্টোরে অবৈধভাবে মজুদ করা টিসিবির বিক্রয় নিষিদ্ধ ১ হাজার ২০লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং দোকান মালিক মোহাম্মদ ইকবালকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য, বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram