ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2025

সৈকতে নারী পর্যটকের আপত্তিকর ভিডিও ধারণে টিকটকার গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা নারী পর্যটকদের ব্যক্তিগত মুহূর্ত গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে টিকটকার মো. ইউনুস মিয়া (৩৩) গ্রেপ্তার হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশেষ অভিযানে তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ইউনুস কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পিটি স্কুল এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, সৈকতে নারী পর্যটকদের গোসল, চলাফেরা ও একান্ত সময় কাটানোর মতো ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ভিডিও করে প্রকাশ করা নিন্দনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু ভুক্তভোগীদের মানসিক ক্ষতিই নয়, কক্সবাজারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ধাপে ধাপে এই চক্রের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram