ঢাকা
logo
প্রকাশিত : August 24, 2025

জয়পুরহাট পৌরসভায় সেবার মান উন্নয়ন না করে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌরসভার নাগরিক সেবার মান উন্নয়ন না করেই এখতিয়ার বহির্ভূতভাবে বর্ধিত পৌর হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) সকাল সোয়া ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের জিরো পয়েন্ট মসজিদ মার্কেটের সামনে এ কর্মসূচি করা হয়।

সচেতন পৌর নাগরিক সমাজ ও গ্রীন এন্ড ক্লিন জয়পুরহাট আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সচেতন পৌর নাগরিক সমাজের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব। এই সমাবেশে বক্তব্য দেন, জয়পুরহাট সরকারি কলেজের সাবেক ভিপি-ব্যবসায়ী ও বিএনপি নেতা মতিয়র রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, গ্রিন এন্ড ক্লিন জয়পুরহাটের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আলী হাসান মুক্তা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পৌরসভার অনেক রাস্তায় পানি জমে, রাস্তাগুলো জরাজীর্ণ হয়ে আছে, উন্নয়ন নাই। বাসা-বাড়িতে ময়লা ফেলার ডাস্টবিন দেওয়া হলেও প্রতি মাসে সেটি থেকে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে, এটি কেন? পৌরসভার উন্নয়ন না করে কেন হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়েছে তা আমরা জানি না। আমাদের জেলা শহরের জিরো পয়েন্টেও আলোর ব্যবস্থা নেই, সন্ধ্যার পর অন্ধকার হয়ে থাকে। পৌরসভাতে মানসম্মত কোনো কাজ পৌরসভা কর্তৃপক্ষ আজ পর্যন্ত দেখাতে পারেননি। সম্প্রতি পৌরসভার মধ্যে যে রাস্তাগুলো সংস্কার করা হয়েছে তার কার্পেটিং করার কয়েক দিনের মধ্যেই উঠে যাচ্ছে। একেবারে নিম্ন মানের, মানহীন সামগ্রী দ্বারা পৌরসভার উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। পৌরসভা প্রশাসকের সীমাহীন দুর্নীতি এবং গাফিলতির কারণে পৌরসভার সাধারণ নাগরিক সুবিধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে। তাই আমরা পৌরসভা হোল্ডিং ট্যাক্স পূর্বের ন্যায় ঠিক রাখা এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য জোর দাবি জানাই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram