

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাসে ৩ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ এক বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার একটি টিম বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড় গাজীপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই গ্রামের কুখ্যাত মাদক সম্রাট মুর্শিদ (৬০) এবং তার ছেলে মোশাররফ হোসেন (৩৭)।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ উল্ল্যাহ বলেন, “আটককৃত বাবা-ছেলে পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে এক ডজনেরও বেশি মাদক মামলা রয়েছে। রবিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
