ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2025

বরিশালে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: বরিশালে মেহেদী হাসান শাওন নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগারে এক আসামির সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন।

শনিবার (২৩ আগষ্ট) সকালে তাকে আটক করা হয়েছে। আটক শাওন বরিশাল সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের মো. ফিরোজ আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র জব্দ করা হয়।

কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শাওন জেলে থাকা শিক্ষার্থী হোসাইন আল সুহানের সঙ্গে দেখা করতে চান। তখন তাকে শনিবার সকালে আসতে বলা হয়। পরদিন সকালে এসে তিনি নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেন। সন্দেহ হলে আইডি কার্ড চাইলে তা দেখাতে ব্যর্থ হন। পরে তার ভুয়া পরিচয় ফাঁস হয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন নিজের ভুল স্বীকার করেন। তবে কেন তিনি কারাগারে আসামি হোসাইনের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সে বিষয়ে কিছু জানাননি। স্থানীয় সূত্রে জানা গেছে, শাওন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। কখনও নিজেকে ডিজিএফআই, কখনও বিজিবি, আবার কখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করেছেন। চাকরি দেয়ার নামেও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জেল সুপার মঞ্জুর হোসেন আরও জানান, শাওন ২০২৪ সালে এক মামলায় কারাগারে ছিলেন। এ ঘটনায় মামলা করা হবে এবং তাকে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram