ঢাকা
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৭
logo
প্রকাশিত : আগস্ট ২৩, ২০২৫

জনগণের ভোটেই প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: নিপুণ রায় চৌধুরী

কেরানীগঞ্জ প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আজ শনিবার (২৩ অগাস্ট )  বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিপুণ রায় আরও বলেন, "আমরা সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণ আমাদের প্রতি আস্থা রাখে ও ভালোবাসে। সেই বিশ্বাসের জায়গা থেকেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যে সরকার গঠন করবে, সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান।১৬ বছর  হামলা, মামলা দিয়ে বিএনপির লোকজনকে হয়রানি করে বাসায় ঘুমাতে দেয়নি। শত হামলা মামলা মাথায় নিয়ে রাজ পথে ছিলাম। জনগণের ভোটের অধিকার পূর্ণউদ্ধারের জন্য।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, তেগুড়িয়া  ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, খোরশেদ আলম জমিদার , সদস্য সচিব সামিউল্লাহ, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, সদস্য সেলিম মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram