ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2025

নবীনগরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে জেলার নবীনগর উপজেলার রসুলপুরে স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে 'ঐক্যবদ্ধ নবীনগর' নামের একটি সংগঠন। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট, ২০২৫) সকালে নবীনগর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বৃহৎ উপজেলা। ভৌগোলিক অবস্থান এবং জনঘনত্বের দিক থেকে বিবেচনা করলে এই স্থানে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা অত্যন্ত যুক্তিযুক্ত। এতে নবীনগরসহ পার্শ্ববর্তী কসবা, বাঞ্ছারামপুর এবং উপজেলার লক্ষাধিক মানুষ সহজে স্বাস্থ্যসেবা লাভ করবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। নবীনগরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপিত হলে এটি সরকারের এই লক্ষ্য পূরণে সহায়ক হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাসাদুল ইসলাম মাসুদ, মোহাম্মদ হোসেন শান্তি, আমির জামায়াতে ইসলাম মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, টেননো ড্রাগ পরিচালক আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, শ্যামা প্রসাদ চত্রবর্তী, জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ, সাইফুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram