ঢাকা
logo
প্রকাশিত : August 21, 2025

যশোরে ৫ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোরে ৪৯ বিজিবি’ যশোর ব্যাটালিয়নের সদস্যরা বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫ পিস স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কের মুড়লিমোড় এলাকা থেকে রুবেল নামে এক চোরাকারবারিকে আটক করেছে।

আটক রুবেল কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার বাসন্ডা গ্রামের সাইদুর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে ৫ পিস স্বর্ণের বার, যার ওজন ৫৮৫ গ্রাম, ১টি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার ৯৯৫ টাকা উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৬ লাখ ৪৪ হাজার ৫১৫ টাকা। আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া সোনা ও মোবাইল মোবাইল ফোন ও নগদ টাকা যশোর যশোর কোতোয়ালি মডেল থানায় এবং স্বর্ণ যশোর ট্রেজারিতে জমা দেওয়া প্রক্রিয়াধীন বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram