ঢাকা
logo
প্রকাশিত : August 20, 2025

রামগড়ে অবৈধ সিসা কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া থলিবাড়ী এলাকায় একটি কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগষ্ট) দুপুরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম এ জরিমানা করেন। অভিযুক্ত কারখানার দায়িত্বরত মো.ফজলুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর অধীনে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, কারখানাটিতে পুরোনো ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছিল এবং এর ফলে মানবস্বাস্থ্যের ঝুঁকিসহ আশেপাশের পরিবেশ হুমকির মুখে পড়েছে। তাই উক্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং জনস্বার্থে এধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার উপস্থিত ছিলেন সেনাবাহিনীসহ রামগড় থানা পুলিশের সদস্যবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্য মো.ওসমান গনি প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram