

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় নদী থেকে অটো চালক আরিফুল ইসলাম ওরফে পিচতুল (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে আটোটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বুধবার (২০ আগস্ট) দুপরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি ছোট সতি নদী থেকে লাশটি উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।
অটো চালক আরিফুল ইসলাম ওরফে পিচতুল লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মৃত মারুফ হোসেনের ছেলে। সে একজন আটো চালক।
জানা গেছে, গত সোমবার বিকেলে অটো চালার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় আরিফুল ইসলাম। এরপর নিখোঁজ হয়ন তিনি। আজ বুধবার দুপুরে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের কাসিম বাজার এলাকার জামবাড়ি ছোট সতি নদী একটি লাশ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে লাশটির পরিচয় সনাক্ত করে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহামুদুন নবী বলেন, নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি লালমনিরহাটে প্রেরণ করা হবে।

