ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

তিতাসে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো মনসা পূজা

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কুমিল্লার তিতাসে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব মনসা পূজা। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলার মাছিমপুর হাইস্কুলে খেলার মাঠে বিজয়া দশমীর আয়োজন করা হয়। এতে তিতাস উপজেলাসহ হোমনা ও নরসিংদী থেকে প্রায় ২৭টির মতো মনসার নান্দনিক প্রতিমা দশমীর উৎসবস্থলে আসে। এই দশমীকে কেন্দ্র করে সেখানে হিন্দু সম্প্রদায়ের অসংখ্য নারী-পুরুষ উপস্থিত হয়ে ঢাক-ঢোল পিটিয়ে নেচে আনন্দ উল্লাস করে।

দশমী অনুষ্ঠানে সামগ্রিক বিবেচনা করে মাছিমপুর গ্রামের শচীন্দ্র নমর প্রতীমাকে প্রথম, নাগেরচর গ্রামের তুফান দাসের বাড়ির প্রতীমাকে দ্বিতীয় এবং একই গ্রামের রমেশ দাস ও নরসিংদী মাধবদী তপন দাসের প্রতীমাকে তৃতীয় 'শ্রেষ্ঠ প্রতিমা' হিসেবে ঘোষণা করে পুরস্কৃত করা হয়। পরে হিন্দু সম্প্রদায়ের লোকজন নদীতে প্রতিমা বিসর্জন করে পূজার আনুষ্ঠানিকতা শেষ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ উল্ল্যাহ, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তিতাস উপজেলা শাখার সভাপতি বাবু স্বপন সূত্রধর প্রমুখ।

এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তিতাস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাসের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, হাসান মাহমুদ অপু, মনসা দশমীর উদযাপন কমিটির সঞ্জয় দাস, অরুন দাস ও শিবু চন্দ্র নমসহ অনেকেই।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram