ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুল ছাত্রের মৃত্যু

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে দু’মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দশম শ্রেণির ছাত্র অপু বিশ্বাস (১৭) নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছে আরও ৬ জন। নিহত অপু বিশ্বাস নড়াইল সদর উপজেলার গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র। সে সিংগাশোলপুর গ্রামের নাথু বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে নড়াইল-খুলনা সড়কের গোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত অন্যরা হলো- নিহত অপুর বন্ধু সাকিব (২০), মোটরসাইকেল চালক কালিয়া উপজেলার গোয়ালবাড়ী গ্রামের নারায়ণ বিশ্বাস (২৮), ভ্যানে থাকা নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামের সুকদেব কুমার (৫০) এবং ভ্যানের চালক একটি শিশু ও অপর এক যাত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাকিব ও অপু মোটরসাইকেলযোগে নড়াইলের গোবরা থেকে শিকিরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইল ফিরছিলেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নারায়ণ বিশ্বাস। নারায়ণের মোটরসাইকেলের গতি ছিল বেপরোয়া। গোবরা মসজিদ মোড়ে পৌঁছালে সাকিব ও অপুর দ্রুত গতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেল ও ভ্যানের সাথে সজোরে ধাক্কা লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক অপুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রাথমিক চিকিৎসা শেষে অন্যদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত অপুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram