ঢাকা
logo
প্রকাশিত : August 19, 2025

আত্রাইয়ে জমি সংক্ৰান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন, গ্রেফতার ২

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ভাতিজাকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিশা ইউনিয়নের তেজনন্দী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মো. আজিজার রহমানেৱ (৭০) সাথে তার ভাতিজা বাবু এবং আব্দুল আলিমদের বিরোধ চলে আসছে দীর্ঘদিন থেকে। গতকাল সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় আজিজুর রহমান তার ভোগদখলীয় জমিতে বেড়া দিচ্ছিলেন। এ সময় তার ভাতিজাসহ কয়েকজন ব্যক্তি বাধা দিলে উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায় ভাতিজা বাবু ও আব্দুল আলিম তার লোকজনসহ লাঠিপেটা করে চাচা আজিজার রহমানকে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছেলে মো. মুকুল হোসেন বাদী হয়ে ৭ জনকে আসামি করে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা পলাতক ছিল। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মৰ্গে প্রেরণ করে।

এদিকে আত্রাই থানার একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে মঙ্গলবার ভোর রাতে নিহতের ভাতিজা তেজনন্দী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে বাবু ও আলিমকে গ্রেফতার করে।

আত্রাই থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, জমি বিরোধের জেরে আজিজার রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram