ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩১
logo
প্রকাশিত : আগস্ট ১৮, ২০২৫

কুড়িগ্রামে নিজ উদ্যোগে এনসিপির নদী ভাঙন রোধের চেষ্টা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি'র) নিজ উদ্যোগে জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে। সোমবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকার ধরলা নদীর ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলেন সংগঠনটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ।

এসময় ড. আতিক মুজাহিদ বলেন, আমাদের নদী ভাঙে, আমাদের ঘর ভাঙে, আর এক শ্রেণীর মানুষ ব্যবসায়ীক চিন্তা করে। তারা মনে করে যতবেশি ভাঙবে, ততবেশি তাদের ব্যবসা ভালো হবে। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি, প্রতিকী প্রতিবাদের মাধ্যমে আমাদের নিজ অর্থায়নে গ্রামবাসীকে সাথে নিয়ে জিও ব্যাগ ও টিউব ফেলে নদী ভাঙন রোধে আমরা কাজ করবো। পর্যাক্রমে অন্যন্য এলাকাতেও ভাঙন রোধের উদ্যোগ নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা জানি অল্প জিও ব্যাগ দিয়ে প্রচুর পরিমাণে নদী ভাঙন রোধ করতে পারবো না, আমরা বার্তা দিতে চাই সরকারের যে সিস্টেমের কারণে আজ মানুষগুলো দুর্ভোগের শিকার এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই খুব দ্রুত ভাঙন রোধে সরকারি ভাবে যেন ব্যবস্থা নেয়া হয়।

আতিক মুজাহিদ বলেন, আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, আমরা টিকসই বাঁধ চাই। স্থায়ী ব্যবস্থা চায় এ অঞ্চলের মানুষ। আপনারা যারা বিত্তবান আছেন তারাও এসে কাজ করতে পারবেন, ৫ কোটি টাকার ত্রাণ চাই না, আপনারা যদি ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলেন অসংখ্য বাড়ি রক্ষা করা সম্ভব।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কুড়িগ্রাম জেলা শাখার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram