ঢাকা
logo
প্রকাশিত : August 18, 2025

গাজীপুরে শিশু নোমান হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমান (৫) হত্যার ঘটনায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সাজাপ্রাপ্তের নাম বাবু ইসলাম (২২)। এই ঘটনায় অপর আসামি বেকসুর খালাস পেয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবু ইসলাম দিনাজপুর জেলার কাহারোল থানার গুলিয়ার গ্রামের মৃত আব্দুল জব্বার আলীর ছেলে। সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভিকটিম শিশু আব্দুল্লাহ আল নোমান বানিয়ারচালাধীন হাজী মোহাম্মদ আলীর পুত্র। শিশু নোমান ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে যায়। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা শিশু নোমানের খোঁজ করতে থাকে। এক পর্যায়ে খেলার সাথীদের কাছে জানতে পারে, আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে গেছে।

আসামি বাবুকে জিজ্ঞাসাবাদে সে জানায়, শিশু নোমানকে হত্যা করে তার লাশ স্কুল ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে মহানগরের সাতাইস এলাকায় একটি ময়লা স্তুপে ফেলে এসেছে। পরবর্তীতে আসামির স্বীকারোক্ত অনুযায়ী পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা হাজী মোহাম্মদ আলী জয়দেবপুর থানায় এজাহার দায়ের করেন। এ মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে (২৪৬০/২২) আসামি বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি মজিবুর রহমানকে আদালত খালাস প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram