ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2025

মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে ‘আর্থ সিঙ্ক’র মানববন্ধন

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন আর্থ সিঙ্ক'র উদ্যোগে মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে রোববার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

‘আর্থ সিঙ্ক’র প্রতিষ্ঠাতা ও চিন্তক মো. সাইফুল আলমের সভাপতিত্বে এবং নুরুল আবছার তৌহিদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ‘আর্থ সিঙ্ক’র ইনিশিয়েটর ভাস্কর অরুপ বডুয়া।

আরও বক্তব্য রাখেন, মুখ্য ইনিশিয়েটর নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার অরুপ রতন মহাজন, ইনিশিয়েটর আলমগীর হোসেন, ইনিশিয়েটর পরিবেশ আইনজীবী জাহিদ হোসেন, ইনিশিয়েটর আজমাঈল আদিল আরাফ, ইনিশিয়েটর মো. রেজাউল করিম রানা, ইনিশিয়েটর আবতাহী মো. নাফিজ। নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ রবিউল হক শিমুল, ইমাম হোসেন সবুজ, জাকিয়া সুলতানা, মো. ইব্রাহিম, নুরুল আনসার তৌফিক ও নুরুল আমিন হিমন প্রমুখ।

২০২৪ সালের ২৬ আগস্ট ভয়াবহ বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে শত শত পরিবার গৃহহীন হয় এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়, যা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলে। তাঁরা আধুনিক প্রযুক্তি ও প্রকৃতিভিত্তিক সমাধান—যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ এবং ইকো-ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি প্রয়োগ করে টেকসই পুনর্নির্মাণের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram