ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2025

গফরগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল হকের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ডের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৫ আগস্ট) ভোররাতে ভারইল গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাবেক কমান্ডার, গফরগাঁও উপজেলা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম চঞ্চল।

সভায় উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, সালটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান, গফরগাঁও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরসহ বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram