ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2025

কাঠালিয়ায় বিএনপির দায়িত্বশীল সমাবেশ ও তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ ও রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

আজ ১৬ আগষ্ট সকাল ১১টায় উপজেলা বিএনপির বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এ সময় কাঠালিয়া বাসস্ট্যান্ড সড়কের বিভিন্ন দোকান ও ব্যবসায়ীদের মাঝে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল।

তিনি বলেন-এতদিন ছিলো আমাদের রাজনৈতিক সভা-সমাবেশ, এখন সবাবেশ হবে নির্বাচন কেন্দ্রিক। নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বাড়ী বাড়ী গিয়ে ভোটারদের তৈরি করতে হবে। ৫ আগস্টের পরে নেতাকর্মীরা যদি কোন ভুল বা অন্যায় করে থাকেন এ জন্য জনগনের কাছে ক্ষমা চাইতে হবে। প্রয়োজনে আপনাদের হয়ে আমি ক্ষমা চাইবো। তবুও ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা বিএনপি নেতা এ্যাডভোকেট মাহের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাধারন সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিমুল ইসলাম মুন্সী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, কেন্দ্রেীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আহসান উল্লাহ আহসান সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram