ঢাকা
logo
প্রকাশিত : August 16, 2025

পীরগঞ্জে সড়কে যৌথ বাহিনীর অভিযান, জরিমানা আদায়

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়েক যৌথ বাহিনীর অভিযান ও চেকপোস্টে ১৩টি মোটরসাইকেল চালকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার দুপুরে পীরগঞ্জ পশ্চিম চৌরাস্তায় অভিযান ও চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় ১৩টি মামলা দেন ট্রাফিক কর্মকর্তারা। আইন মেনে সড়কে যানবাহন চালানোর মুচলেকা দেন আটক যানবাহন চালকরা। প্রাথমিক সতর্কতা হিসেবে তাদের কাছ থেকে ৪৫ টাকা জরিমানা আদায় করা হয়।

ঠাকুরগাঁওয়ের ট্রাফিক সার্জেন্ট আহমেদ বলেন, মোটরসাইকেলের লাইসেন্স না থাকা, চালকের লাইসেন্স ও হেলমেট না থাকা, অপ্রাপ্ত বয়স্কদের হাতে মোটরসাইকেল থাকা এসব কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর সহায়তায় আজ পীরগঞ্জে এই অভিযান পরিচালনা করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram