ঢাকা
logo
প্রকাশিত : August 15, 2025

কালাইয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালিত

মো. মোকাররম হোসাইন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন পালিত হয়েছে।

কালাই উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শুক্রবার (১৫ আগষ্ট) বিকাল ৫টায় পুনট ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুনট ইউনিয়ন বিএনপি’র সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, কালাই পৌর জিয়া পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহজাহান আলী, পুনট ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আঃ মান্নান, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, যুবদল নেতা হিরো তালুকদারসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল সহ অঙ্গসংগঠনের নেত্ববৃন্দ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram