ঢাকা
logo
প্রকাশিত : August 10, 2025

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে অপরাধ দমন, সন্ত্রাস ও মাদকবিরোধী কার্যক্রম, চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকল স্টেকহোল্ডারের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সাতক্ষীরা সেনা ক্যাম্পের প্রতিনিধি সজীব, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা জামায়াতের নায়েবে আমীর শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এ হাশেম, পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

সভা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাসের তত্ত্বাবধানে সঞ্চালিত হয়। জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবাই সাতক্ষীরা জেলায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় যৌথ প্রচেষ্টার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বিত উদ্যোগে ভবিষ্যতেও জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram