ঢাকা
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:১৯
logo
প্রকাশিত : আগস্ট ১০, ২০২৫

সম্প্রীতির বার্তা নিয়ে মানবিক সহায়তা পৌঁছে দিল মাটিরাঙ্গা জোন

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন কর্তৃক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট, ২০২৫) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পরশুরামঘাট আর্মি ক্যাম্প এলাকায় এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায়, ৪ জন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা, ২টি অসহায় পরিবারকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ অর্থ, ৩০ জন পাহাড়ি ও বাঙালিকে রেশন সামগ্রী, মানিকচন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অভ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া, মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী (আরএমও) ও গুইমারা সিএমএইচের ক্যাপ্টেন সুমাইয়া রহমানের নেতৃত্বে প্রায় ২০০ জন পাহাড়ি ও ১০০ জন বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি, উপ-অধিনায়ক মো. মাসুদ খান, মেজর সামিউল হক সামিসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সহানুভূতি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে এই সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, “পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় মাটিরাঙ্গা জোনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram