ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৪৮
logo
প্রকাশিত : আগস্ট ৯, ২০২৫

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন

আশরাফুজ্জামান সরকার, পলাশবাড়ী, গাইবান্ধা: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

৯ আগষ্ট শনিবার দুপুরে পলাশবাড়ী পৌর শহরের চারমাথা মোড়ে সাংবাদিক সমাজের আয়োজনে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক পলাশবাড়ি প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশবাড়ী মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, খবরবাড়ি ডটকম সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান স্বপন, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবির, সময়ের কন্ঠস্বর জেলা প্রতিনিধি রবিউল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি আশরাফুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, দৈনিক আমার সংবাদ এর পলাশবাড়ী প্রতিনিধি মিজানুর রহমান নিক্সন, দৈনিক সংগ্রাম পত্রিকার সংবাদদাতা ফেরদাউস মিয়া, প্রতিদিনের সংবাদ এর সোহেল রানা, দৈনিক গণমুক্তি প্রতিনিধি শাহারুল ইসলাম, দৈনিক একুশের বাণী'র আশরাফুল আলম, দৈনিক সোনালী কন্ঠের সাগর সরকার মিনু সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এ মানববন্ধনে সাংবাদিকদের সাথে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী পৌর জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি তাজুল ইসলাম মিলন।

বক্তারা, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সকল হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই সাথে সাংবাদিক নিরাপত্তা আইন বাস্তবায়নে সরকারের নিকট জোর দাবী জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram