

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল সভাপতির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে এই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
নিহত রাফি আহমেদ (২৮) সিদ্ধশ্বরপুর গ্রামের ছত্তার মিয়ার ছেলে। রাফি ১নং রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিল।
পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।
মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।’
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’
